নিজস্ব প্রতিবেদক
আজ ১০ সেপ্টেম্বর ২০২৩ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের ক্রয়-বিক্রয় সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সম্মানিত শিক্ষকদের নিবিড় তত্বাবধানে কেজি শ্রেণির এস্টার, বকুল, ডেইজি, এরিকা সেকশন এই কর্মশালায় অংশ গ্রহণ করে।
এই কর্মশালায় মুদ্রা পরিচিতি, পন্যের ক্রয়মূল্য সম্পর্কে ধারণা, দরদাম করা, নিজের পছন্দ সম্পর্কে অন্যদের বোঝানো, বাহারি পন্য থেকে নিজেদের পছন্দের পন্য বাছাই দক্ষতা, নির্দিষ্ট মূল্য দিয়ে পন্য ক্রয়ের পরে ফেরতকৃত অর্থের হিসাব করার ক্ষেত্রে যোগ বিয়োগ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করে।
