যশোর প্রতিবেদক
রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২২:৩৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন খাজুরা সাকিনস্থ জনৈক নাসির এর গ্যারেজের সামনে নাভারন টু সাতক্ষীরা গামী পাকা রাস্তার পাশ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) জাহিদ আলম @ সুমন (৩৩), পিতা- আইয়ূব হোসেন, সাং- সামটা, (২) আলম (৪০), পিতামৃত- লাল মোহাম্মদ, সাং- যাদবপুর, উভয়থানা- শার্শা, জেলা-যশোরদের ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৪০,০০০/= টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
