সোনারগাঁ সংবাদদাতা
অদ্য ১৪/০৯/২০২৩ তারিখ সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের নিউটাউন সাকিস্থ পুলিশ চেকপোষ্ট সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে মহাসড়কের উপর থেকে ১০,০০০(দশ হাজার) পিচ ইয়াবাসহ আসামী ১। মোহাম্মদ রুবেল বিশ্বাস(২৮), পিতা- মোঃ এনায়েত বিশ্বাস@লেবু বিশ্বাস, সাং কাশিয়ানী দক্ষিণপাড়া , থানা- কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ; ২। মোহাম্মদ নাজমুল@ সুজন হোসেন (১৯), পিতা- মোহাম্মদ লতিফ, সাং বুরুলিয়া, থানা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’দের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
