
বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার বেঞ্চে তিনি এ মন্তব্য করেন।
টকশোতে হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিয়েছিলেন শুনানির শুরুতে ল্যাপটপের মাধ্যমে তা দেখানো হয়। আদালতের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শপথ করে বলছি আমি এই বক্তব্য দিয়েছি। আমি আদালতের কাছে কিছু কথা বলতে চাই। তখন হাইকোর্ট তাকে কথা বলার অনুমতি দেন।
বিএনপির এই নেতা বলেন, ২০০৯ সালে আমি জন্ডিসে আক্রান্ত হয়ে যখন মৃত্যুপথযাত্রী তখন আমার কাছে কোনো টাকা ছিল না। এক কোটি টাকার উপরে প্রয়োজন ছিল আমার লিভার ট্রান্সপ্লান্ট করতে। তখন সেসময়ের বিরধীদলীয় নেত্রী খালেদা জিয়া আমাকে সিঙ্গাপুর পাঠিয়েছিলেন লিভার ট্রান্সপ্লান্ট করাতে। কিন্তু পরে আমার লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। এখন সেই খালেদা জিয়ার জীবন বিপন্ন। ওনার লিভারে সমস্যা দেখা দিয়েছে। আমি আগেই বলেছি খালেদা জিয়ার জন্য লিভার লাগলে আমি আমার লিভার দিয়ে দেব। তাকে এই বয়সে সাজা দেওয়া হয়েছে। তার প্রতি আমার আবেগ থেকে আমি ওই (আদালত অবমাননার অভিযোগে আনা) কথাটা টিভি টকশোতে বলেছি। এতে ১০০ বছর সাজা হলেও আমি ভয় পাই না।