
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ চট্টগ্রামে নৌকার প্রার্থী চুডান্ত হলো। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামিলীগের অনুসারীরাই নৌকার প্রতিক পেলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদ স্বাধীনতা পরবর্তী সময় থেকে মোশাররফ হোসেন এমপি একক রাজত্ব করে আসছিলেন তারাই ধারাবাহিকতা এবারও বজায় রাখলেন। এবার মিরসরাই থেকে অনেক আ.লীগ নেতা মনোনয়ন প্রত্যাশি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, নিয়াজ মোর্শেদ এলিট সহ প্রায় অর্ধডজন নৌকা প্রতিকের জন্য মনোনয়ন কিনেছিলেন কিন্তু সবাই এই বর্ষিয়ান রাজনীতিবিদ মোশাররফের কাছে হার মানতেই হলো। ৮০ বৎসর পার করা এই রাজনীতিবিদ এবার নিজে মনোনয়ন কিনেন নাই তার ছেলে মাহবুব রহমান রুহেল কে মনোনয়ন কিনে দিয়েছিলেন তাতেই বাজিমাত করে দেখালেন। শুধু রুহেল নয় মোশাররফ হোসেন এমপি অনুসারী হিসেবে খ্যাত সীতাকুণ্ডের আল মামুন। সন্দীপের মিতা, আনোয়ারার ছনি। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম সালাম সহ অনেকেই নৌকার প্রতীক পেয়েছেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) : মাহবুবুর রহমান রুহেল। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খদিজাতুল আনোয়ার সনি। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহাফুজুর রহমান মিতা। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) :
এস এম আল মামুন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) :
এম এ সালাম। চট্টগ্রাম-৬ (রাউজান) :
ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) :
হাছান মাহমুদ। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) :
আবদুস সালাম। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)
মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ। চট্টগ্রাম-১২ (পটিয়া) :
মোতাহেরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আবু রেজা মোহাম্মদ নদবি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান।