
খন্দকার সোহাগ
(নারায়ণগঞ্জ) থেকে-:
সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে যাচ্ছে এমনটাই অভিযোগ এক নারীর বিরুদ্ধে।
(২৭ নভেম্বর) সোমবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানাধীন গোপালদি বাজার এলাকা থেকে এক নারীকে আটক করে এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য ওয়াহেদ আলী মেম্বার জানান, একজন মহিলাকে প্রায় রাতে গোপালদী বাজার এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়, নাইট গার্ড জিজ্ঞেস করলে উনি পরিচয় দেন রিক্তা ইসলাম, স্পেশাল ক্রাইম রিপোর্টার (ক্রাইম রির্পোট.২৪.কম)এর সাংবাদিক, মহিলার আচার-আচরণে সন্দেহ হলে বিষয়টি বাজার সিকিউরিটি গার্ড সহ স্থানীয় ইউপি সদস্য ওয়াহেদ আলী মেম্বারকে জানান, ঘটনার দিন একটি ছেলের সাথে প্রাইমারি স্কুলের দিকে যেতে দেখে এলাকাবাসী সন্দেহ হলে কয়েকজন তার পিছু নেয় এবং তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে মাধবদী থানার হেফাজতে নিয়ে যান।
এলাকাবাসি জানায় ,এই নারী কে এর আগেও বিভিন্ন অনৈতিক কাজ করতে দেখা গেছে, আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম হাতেনাতে ধরার জন্য আজকে হাতেনাতে পেয়েছি। আমরা চাই সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।