
বাকী বিল্লাহ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর উদ্যোগে আলোচনাসভা ও অফিসার্স নাইট অনুষ্ঠিত হয়েছে। গত ৪ই ডিসেম্বর সেঞ্চুরি কনভেনশনাল হলে এই আলোচনাসভা ও কালচারাল নাইট অনুষ্ঠান।
এসোসিয়েশন এর সভাপতি বাহাউদ্দীন গোলাপের সভাপতিত্বে এ আলোচনাসভা ও অফিসার্স নাইট অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ( রুটিন প্রাপ্ত)অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এসোসিয়েশন সদস্যরা।
অনুষ্ঠানটি দুই অংশে বিভাক্ত প্রথম অংশে আলোচনাসভা অনুষ্ঠিত হয় এ অংশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়া বলেন- অফিসার্স এসোসিয়েশন আয়োজিত এই অফিসার্স নাইট সত্যিই অসাধারণ চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে কর্মকর্তাদের মাঝে যে সম্প্রতিময় পরিবেশ লক্ষ্য করলাম তা বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক। আগামী দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।
দ্বিতীয় পর্বে কালচারাল নাইট অনুষ্ঠিত হয় এখানে বাংলাদেশর সনামধন্য বিভিন্ন ব্যান্ড গানে মঞ্চ মাতান।
অনুষ্ঠানি সঞ্চালা করেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ তানজিন হোসেন।