
কিরন হালদার
রবগুনা জেলা প্রতিনিধি।
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ০৭ জানুয়ারি।গতকাল ১৮/১২/২৩ ইং তারিখ নির্বাচনি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারনা।সারা দেশের মত বিপুল উৎসহ উদ্দীপনায় নির্বাচনে আমেজ বিরাজ করছে দক্ষিণের জেলা রবগুনায়।বরগুনা জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে।বরগুনা সদর,আমতলী, তালতলী নিয়ে বরগুনা ০১ আসন।অপর দিকে পাথরঘাটা, বামনা ও বেতাগী নিয়ে রয়েছে বরগুনা ০২ আসনে।
বরগুনা ০১ আসনে নৌকার টিকেট পেয়েছেন বর্তমান সাংসদ এ্যাড ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার প্রতিদন্দ্বীতা করছেন আওয়ামীলীগের আর ও প্রভাবশালী তিন নেতা, একজন বরগুনা সদরের গোলাম সরোযার টুকু,খলিলুর রহমান অপরজন আমতলীর গোলাম সরোয়ার ফোরকান।
গোলাম সরোয়ার টুকু ঈগল পাখি,ও গোলাম সরোয়ার ফোরকান কেচি ও খলিলুর রহমান ট্রাক প্রতীক নিয়ে লরবেন নৌকার প্রার্থী শম্ভুর বিরুদ্দে। এদিকে বরগুনা ০২ আসনে এবার নৌকার টিকেট পেয়েছেন বর্তমান সংরক্ষিত মহলা এম,পি সুলতানা নাদিরা। এ আসনে বর্তমান সাংসদ শওকত হাসানুর রহমান রিমন এবার নৌকার টিকেট পাননি। বরগুনার মানুষের মধ্য ব্যাপক উৎসহ উদ্দীপনা দেখা দিয়েছে নির্বাচনকে ঘিরে।