
রাহাত মামুন সোনার গাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সাবেক এমপির নৌকা প্রতীকের পক্ষে সোনারগাঁ থানা কৃষকলীগ এর উদ্যোগে নৌকার প্রচারনায় গণসংযোগের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে রাস্তার দুপাশে অবস্থিত দোকানপাট মার্কেট পথচারী সহ যাকেই সামনে পেয়েছেন তাকেই নৌকার ভোট চেয়ে দোয়া কামনা করেন। এ প্রচারণা মঙ্গলের গাঁ ১নং গ্রামের অস্থায়ী ক্যাম্পে দিয়ে শুরু হয়।
এ সময় বক্তারা বলেন,নারায়নগঞ্জ -৩ সোনারগাঁ আসনে দীর্ঘ ১০বছর পর জননেত্রী শেখ হাসিনা নৌকা মনোনয়ন দিয়েছেন আব্দুল্লাহ আল-কায়সার হাসনাতকে। সেই লক্ষে সোনারগাঁ তথা বিভিন্ন এলাকায় আমরা নিজ দায়িত্বে নৌকায় ভোট চেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। নৌকার ভোট চেয়ে এলাকাবাসী কে উৎসাহ দিয়ে যাচ্ছি এবং মা -বোনদের ভোটগুলো নৌকা মার্কায় দিয়ে কায়সার হাসনাতকে জয় লাভ করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছি।
এ সময় কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ করিম আহমেদ বলেন,আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, জাতীর পিতা বঙ্গবন্ধুকে আমরা মনে প্রাণে ভালোবাসি, তাই তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রতি লক্ষ্য করে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে সোনারগাঁয়ে নৌকায় ভোট চেয়ে প্রত্যেক ঘরে ঘরে প্রচারনা চালিয়ে যাচ্ছি।
সরকারের উন্নয়নের বিভিন্ন রুলমডেল তূলে ধরে জণসারনকে বুঝিয়ে আমরা আগামী ৭ই জানুয়ারি নৌকায় বিপুল ভোট দিয়ে কায়সার হাসনাতকে জয় লাভ করতে সক্ষম হবো।ইনশায়াল্লাহ।
এ সময় সোনারগাঁ থানা কৃষকলীগ এর যুগ্ন আহবায়ক মোঃ করিম আহমেদ এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ শাহ জামাল খোকন, ,নারায়নগঞ্জ জেলা কৃষকলীগ এর যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম মোল্লা,যগ্ন আহবায়ক মাসুদ রানা,যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ মিয়া,,সদস্য সচিব মহানগর কৃষকলীগ মোঃআব্দুস সালাম,পৌর আহবায়ক মোঃ আমজাদ হোসেন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম খোকন,মোঃ রোকনুজ্জামান স্বাধীন, মোহাম্মদ নজরুল ইসলাম,মোঃ ওমর ফারুক খোকন,মোঃ আলম চান সদস্য,মোঃ হারুনুর রশিদ বাবুল,মোহাম্মদ আবদুল হক, মোহাম্মদ জসিম মিয়া,মোঃ নাজির হোসেন,মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে।