
মোঃ শফিকুল ইসলাম
নাজিরপুর প্রতিনিধি
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই।
মন্ত্রী বুধবার (২৭ ডিসেম্বর)বিকেলে সদর উপজেলার দূর্গাপুর হাইস্কুল মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার স্বার্থে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার স্বার্থে, স্বাধীনতা বিরোধীদের সাথে লড়াই করার স্বার্থে এবং দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদে অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিতে হবে। শ ম রেজাউল করিম বলেন, আপনারা আমার ভাই এবং বোন আপনাদের কাছে আমার অনুরোধ ৭ জানুয়ারি একজন মানুষও বাড়িতে থাকবেন না, আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং সবাই মিলে নৌকায় ভোট দিবেন।