
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
শনিবার সকাল থেকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। এসময় কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আফছার, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রাজিব উল হক চৌধুরী, কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আজিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।