
বিনোদন ডেস্ক
সম্প্রতি দুবাইয়ে ঘুরতে গিয়ে পায়ে চোট নিয়ে কলকাতায় ফিরেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। তবে চোট সারার আগেই অবকাশ যাপনে শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি। আর আপাতত সেই দেশে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। তার অবকাশযাপনের একাধিক ছড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কা গেছেন পার্নো মিত্র। তাকে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে তাকে হুইলচেয়ারে দেখা গেছে।
শ্রীলঙ্কার আহাঙ্গামার বিলাসবহুল মসভলড ভিলায় উঠেছেন পার্নো মিত্র। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটি আলোচনার ঝড় তুলেছে। তার ৩৭ হাজারেরও বেশি অনুরাগী ছবিটিতে ‘লাইক’ দিয়েছেন। নীল জলরাশির ধার ঘেঁষে সমুদ্রসৈকতে হাঁটতে থাকা অবস্থায় ধারণ করা ওই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে পার্নো লিখেছেন – এভাবেই ২০২৪ সালে পদার্পণ করছি।
এই ছবি ছাড়াও বেশ কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সঙ্গে হুইলচেয়ার দেখা যায়নি। আর হাঁটতে গিয়েও তাকে খুব একটা জটিলতার মধ্যে পড়তে দেখা যায়নি।
জানা গেছে, অবকাশ যাপন শেষে ১০ জানুয়ারি শ্রীলঙ্কা থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে পার্নো মিত্র’র।