
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২ডজন মামলার কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্র: ডাকাত আবছার কে গ্রেফতার করে পুলিশ।
(৯জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টা ২০মিনিটের সময় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর হোসেন শাহ্ এর নেতৃত্বে এসআই নূরুল আবছার, এসআই মিল্টন দে, এএসআই রাসেল কাজি, এটিএসআই মুক্তার চাকমা ও সঙ্গিয় ফোর্স আ:মাজেদ,নেজাম উদ্দিন,দেলোয়ার হোসেন সহ একাদিক ফোর্স গোপন সূত্রে খবরের ভিত্তিতে
কক্সবাজার শহর দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থা বাচাঁ মিয়ার ঘোনা এলাকার এতিমখানায় অভিযান চালায়। এসময় ২ডজন মামলার ডাকাত আবছার কে গ্রেফতার করে পুলিশ।
কুখ্যাত ডাকাত নুরুল আবছার কক্সবাজার শহর দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকাস্থ বাচামিয়ারঘোনা,
এলাকার আব্দুর রশিদ প্রকাশ রশিদ ড্রাইভার এর পুত্র।কুখ্যাত ডাকাত আবছার এর পিতা আব্দুর রশিদ প্র: রশিদ ড্রাইভার এর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর হোসেন শাহ্ বলেন, নুরুল আবছার প্র:ডাকাত আবছার ভয়ংকর একজন ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। থানার সিডিএমএস যাচাই পূর্বক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৫৫/৭৬২, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২১, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। কক্সবাজার সদর থানার এফআইআর নং-২৮/৫৫২, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২১; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৩। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৩৪/৭৭৫, তারিখ- ২০ ডিসেম্বর, ২০২২, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৪। কক্সবাজার সদর থানার এফআইআর নং-২৫/১০৮, তারিখ- ১২ ফেব্রুয়ারী ২০১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৫। কক্সবাজার সদর থানার এফআইআর নং- ৩০/১১৩, তারিখ- ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৬। কক্সবাজার সদর থানার এফআইআর নং-২৩/১০৬, তারিখ- ১০ ফেব্রুয়ারী ২০১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ৭। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৫১/১৩৪, তারিখ- ২৮ ফেব্রুয়ারী ২০১৮: ধারা- ৩৯৩ পেনাল কোড, ৮। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৫২/১৩৫, তারিখ-২৮ ফেব্রুয়ারী ২০১৮, ধারা-১৯(ধ)/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, ৯। কক্সবাজার সদর থানার জি আর নং-৩৮৮/১৭, তারিখ- ০৮ মার্চ, ২০২১; ১০। কক্সবাজার সদর থানার এফআইআর নং-১৪/১৪৮, তারিখ- ০৮ মার্চ, ২০২১; ধারা- ৩৯৪ পেনাল কোড, ১১। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৪৭/১১০২, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১২। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৪৪/১০৯৯, তারিখ- ৩০ ডিসেম্বর ২০১৭, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৩। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৪/০৪, তারিখ- ০৩ জানুয়ারি, ২০১৮, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ১৪। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৫/০৫, তারিখ-০৩ জানুয়ারি, ২০১৮, ধারা- ১৯(ক)/১৯ (চ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ১৫। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৩৪/৭৭৫, তারিখ- ২০ ডিসেম্বর, ২০২২, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৬। কক্সবাজার সদর থানার এফআইআর নং-১৩/৬৭৮, তারিখ- ০২ জুলাই ২০১৭, ধারা- ৪৪৭/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড, ১৭। কক্সবাজার সদর থানার এফআইআর নং- ৪৩/৩৮৭, তারিখ-১১ এপ্রিল, ২০১৭, ধারা-৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনালকোড, ১৮। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৪৪/৩৮৮, তারিখ- ১১ এপ্রিল, ২০১৭; ধারা- ৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, ১৯। কক্সবাজার সদর থানার এফআইআর নং-১০/২৩৮, তারিখ- ০৩ মার্চ, ২০১৭; ধারা-৫০৬/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড, ২০। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৩২/৭৫২, তারিখ- ২০ নভেম্বর, ২০১৬; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত) বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; ২১। কক্সবাজার সদর থানার এফআইআর নং-৫৯/৭১৪, তারিখ- ২৯ অক্টোবর, ২০১৬; ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড পাওয়া যায়।
এদিকে স্থানীয় ব্যাক্তিরা বলেন, কক্সবাজার শহর দক্ষিণ রুমালিয়ার ছরা এলাকা সন্ত্রাসীদের রাজত্বের কেন্দ্রস্থল ছিল। তবে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি দক্ষিণ রুমালিয়ার ছরা এলাকায় স্থাপিত হওয়ার পর কিছু টা সন্ত্রাসী কার্যকলাপ কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। ততকালীন ফাঁড়ির আইসি মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সকল দালাল ও সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেয়।এসময় কিছু টা এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস নিলেও আনোয়ার হোসেন এর বদলির পর আবার এলাকায় নেমে আসে সন্ত্রাসীদের কালো বিষাক্ত ছায়া। এসময় তৈরি করা হয় সন্ত্রাসীদের নতুন একটি গ্রুপ। তার বিভিন্ন এলাকয় ডাকাতি, চুরি, ছিনতাই, নারী ধর্ষণসহ একাধিক অপরাধ করে নির্বিঘ্নে চলাচল ছিল তাদের।তবে বর্তমান ফাঁড়ির আইসি আলমগীর হোসেন শাহ্ আসার তার কর্মকান্ড এবং কুখ্যাত ডাকাত আবছার কে গ্রেফতার করে আবারো সেই স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে মনে করেন এলাকাবাসী। তবে সন্ত্রাসী মুক্ত এলাকা হিসেবে পাওয়ার অপেক্ষায় এলাকার সচেতন মহল।