
শাকিল আহমেদ
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ রায়গঞ্জে ধুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামের, মৃত মেনহাজ আলীর ছেলে মো: আব্দুল আলীমের বসত ঘরের পার্শে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে দেওয়া আগুনে বসত ঘড় ও গোয়াল ঘর সহ ১টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ভুক্তভোগী ৩জন কে আসামী করে সলঙ্গা থানায় অভিযোগ দাখিল করে।
অভিযোগ সুত্রে জানাযায়। বসত ঘরের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন। হঠাৎ ঘরে পোড়ার গন্ধে তাদের ঘুম ভেঙ্গে যায় এবং ঘড়ের দরজা খুলে আগুন দেখতে পায়। এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে আব্দুল আলীম বাদী হয়ে ৩ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে। আসামীরা হলেন, শাতকুর্শি গ্রামের মৃত ছুরুমান আলীর ছেলে, মো:হাছেন আলী, মো:ছবদের আলী ও মৃত রইচ উদ্দিনের ছেলে মো:ইছাহাক আলী সহ অঙ্গাত ১০/১২ জনকে আসামি দায়ের করেন।
এবিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত পূর্বক হ্মতিয়ে দেখা হবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।