
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
রোটারি বাংলাদেশ যশোর জোনের উদ্যোগে ইন্টারসিটি মিটিং শনিবার রামনগরের আরআরএফ ট্রেনিং ও রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পর্যায়ক্রমে আলোচনা, সেমিনার ও কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন রোটারির ডিস্ট্রিক নেতৃবৃন্দ।
এ আয়োজনে যশোর, খুলনা, ঢাকা, বরিশাল, নওয়াপাড়া, নড়াইল, মাগুরাসহ বেশ কয়েক জেলার রোটারি ক্লাবের সদস্যরা অংশ গ্রহন করেন। পরে কর্মজীবী নারীদের স্বাবলম্বী করতে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রোগ্রামের চেয়ারম্যান খায়রুল কবীর চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিকের গভর্নর আশরাফুজ্জামান নান্নু, সাবেক গভর্নর জয়নুল আবেদীন, পিডিজি হাফিজুল্লাহ, ডিস্ট্রিক সেক্রেটারি শাহেদ সিদ্দিকী, এডিশনাল গভর্নর পিপি জাহিদ হাসান টুকুন, প্রোগ্রামের প্রধান উপদেষ্টা পিডিআরআর পিপি ফজলে রাব্বী মোপাশা, লে. গভর্নর পিপি মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু ও পিপি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, লে. গভর্নর পিপি যোগেশ চন্দ্র দত্ত, সাবেক ডেপুটি গভর্নর জাহিদ আহমেদ লিটন, পিপি ডা. আব্দুল্লাহ আল মামুন, পিপি আব্দুল আলীম, পিপি চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, পিপি সোলায়মান মহি সবুজ প্রমুখ।