
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশের বক্তব্যে তিনি এ বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়? জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। তাদের আন্দোলনে বিদেশিরা সাড়া দেয়নি। দেশের জনগণ তাদের কালো পতাকা দেখিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর বিরোধীরা নতুন ষড়যন্ত্র করতে চায়। ইঁদুর যেমন গর্ত থেকে মিটিমিটি তাকায়, বিএনপিও তেমনি মিটিমিটি তাকিয়ে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন কোনো দল বয়কট করলে কিছু যায় আসে না। নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয় তাদের ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ বানচাল করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।
তিনি বলেন, এরা পেট্রোল দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এই দল এখন মানুষের কাছে সন্ত্রাসী দল। সন্ত্রাস করে এই দেশের কোনো কিছু অর্জন করা যায় না। এটা প্রমাণিত হয়েছে। আমরা জনগণকে আহ্বান জানাই, যারা পেট্রোল দিয়ে মানুষ হত্যা করেছে, এদেরকে বাংলাদেশ থেকে চিরবিদায় জানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
শান্তি ও গণতন্ত্র সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।