
কে এম হাবিবুল্লাহ সাকিব
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গানের সংগঠন ভৈরবী আয়োজিত অনুষ্ঠান বাউলা বাতাস অনুষ্ঠিত হবে খুবির শহীদ মিনার সংলগ্ন বটবৃক্ষ প্রাঙ্গণে আগামি ৯ই ফেব্রুয়ারি, শুক্রবার (২৫ শে মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ) বিকাল ৫টায়।
বাঙালি রঙ্গরসপ্রিয় জাতি। রসিক নগর এই বাংলার মানুষ তাই গান লিখেছে প্রকৃতি, প্রেম ও আধ্যাত্মিকতা নিয়ে। শত বছর ধরে গ্রাম বাংলার পথে কিংবা কোনো বটের ছায়ায় বাউল-ফকিরেরা যে গান শুনিয়ে কালজয়ী হয়েছেন, যে গানের শেকড় বাঙালি মনের অনেক গভীরে, যে গানের সুরে বাংলার মাটির টান অনুভব করা যায়, তেমনই কিছু গান নিয়ে থাকবে ভৈরবীর এবারের নিবেদন
“বাউলা বাতাস”।
অনুষ্ঠানটির মুলমন্ত্র
“রসিক-নগর নরম মাটির গায়।
গাছ, ফুল আর ফড়িং যেনো বাউলা গান শোনায়।”