
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ১২ ফেব্রুয়ারী হতে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ৫ দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল । উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ ১২ ফেব্রুয়ারী সোমবার সকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম । এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে সকলকে স্মার্ট নাগরিক সুবিধা প্রদানে স্থানীয় ভাবে নিজ নিজ এলাকায় ভূমিকা পালন করবে গ্রাম পুলিশের সদস্যরা। এলাকার আইন শৃংখলা রক্ষায় সহযোগীতা করার এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিকল্পে গ্রাম পুলিশদের কাজ করা আহবান জানান তিনি। এরপর এদিন জেলা প্রশাসক সাঘাটা উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।