
পটুয়াখালী জেলা প্রতিনিধি
খারিজ্জমা ডিগ্রি কলেজে ল্যাব সহকারী তৃতীয় পদে নিয়োগ পরিক্ষা ১২/০১/২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে পটুয়াখালী সরকারি কলেজে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন প্রার্থীরা। কিন্তু সেখানে অনেক অনিয়ম দেখা যায় বলে জানান প্রার্থীরা। পরিক্ষার হলে ডায়েরি থেকে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেখে লেখা হয়েছে ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলে জানা যায়। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে প্রশাসনিক ভবনের সামনে পরীক্ষার প্রশ্ন ও তা পরীক্ষার প্রশ্নে হুবহু মিলছিল। প্রশ্ন ও উত্তর সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় অধ্যক্ষ মহোদয় ও তার স্বামী মোঃ রিয়াজ ইঞ্জিনিয়ার এর সাথে লেনদেনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী কে প্রশ্ন ও উত্তর পত্র দিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন মোঃ প্রন্স খান। তিনি আরো বলেন মৌখিক পরীক্ষার সময় ডায়েরি থেকে কিছু প্রশ্ন পড়তে দেখেছি তাই উল্লেখিত অনিয়মের কারনে উক্ত পরীক্ষাটি বাতিল করার ও পূর্বক পুনরায় স্বচ্ছ ভাবে পরিক্ষা নেওয়ার জন্য দাবি জানাই।
এ বিষয় খারিজ্জমা ডিগ্রি কলেজর অধ্যক্ষকে মুটোফোন দিলে সে ফোন রিসিভ করেনি।
খারিজ্জমা ডিগ্রি কলেজের সভাপতি মাহমুদ চৌধুরী বাবুল কে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি খারিজ্জমা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০২১ অনুযায়ী বৃদ্ধি প্রাপ্ত নতুন ল্যাব সহকারী পদে নিয়োগের লক্ষো অধ্যক্ষের বরাবরে আবেদন করা হয়। কিন্তু পরীক্ষায় অনিয়ম দুর্নীতি অভিযোগ পাই । আমি ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী -৩
মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক কলেজ ও প্রশাসন উইং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ও জেলা প্রশাসক মহোদয় পটুয়াখালী কে খারিজ্জমা ডিগ্রি কলেজে ১৮ তম গ্রডে ল্যাব সহকারী নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের আবেদন করি।