
লোহাগাড়া প্রতিনিধি
সুকুমার নাথ
দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদক দ্রব্য উদ্বার ও নিরাপদ আইন শৃঙ্খলা রক্ষায় অর্থ পুরুস্কার পেয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।।
১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর জেলা পুলিশ লাইনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএমের হাত থেকে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার গ্রহণ করেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।।
উক্ত সভায় জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য অনুযায়ী জানা যায় মোঃ রাশেদুল ইসলাম লোহাগাড়া থানায় যোগদান করার পর থেকে মদ গাজা, ইয়াবা, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং আইনের আওতায় আটক করে আদালতে সৌপর্দ করে সর্বমহলের সর্বাঙ্গনে প্রশংসিত হয়েছেন। যার প্রতিফলনে ইতিমধ্যে চট্রগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কারে ভূষিত হয়েছিলেন। বিগত ৭ জানুয়ারি নির্বাচনে তিনি তার দায়িত্ব পালনে কঠোর নিরপেক্ষ ভূমিকায় ছিলেন। যার ফলশ্রুতিতে অবাধ,নিরপক্ষ সুন্দর সুচারু ও সুষ্ঠু ভাবে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছেন। এতেও তিনি সাধারণ জনগণের কাছে প্রশংসিত হয়েছেন। বিভিন্ন এলাকায় কিশোরগ্যাং মুক্ত করতে যোগদানের শুরু থেকে কঠোর ছিলেন।।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ জানান:-
জনগনের উপকারে আসে সেরকম কাজ করলে ভাল ফলাফল আসে। তাই নিরপক্ষ ভাবে কাজ করেছি বলেই আজ বিভিন্নভাবে সম্মানিত হচ্ছি। মাননীয় আইজিপি মহোদয়ের পুরুস্কারে নির্বাচিত হয়েছি। বিভিন্ন মহলের সহযোগীতা পেয়েছি। আমার এ পুরুস্কার লোহাগাড়ার সাধারণ জনগণের কাছে উৎসর্গ করে দিলাম। ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর সাধারণ জনগনের সহযোগীত