
কুলিয়ারচর সংবাদদাতা
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারী ২০২৪) রাত ১২ টা ১ মিনিটে কুলিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কুলিয়ারচর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, শহর আ,লীগ, কুলিয়ারচর পৌরসভা, কুলিয়ারচর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা আবাসিক প্রকৌশলী, কুলিয়ারচর ফায়ার স্টেশন, উপজেলা ও পৌর যুবলীগ, উপজেলা ছাত্র লীগ, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ, উপজেলা ক্রীড়া সংস্থা, পপুলার মেডিকেল সেন্টার, বড়খারচর সমাজ কল্যাণ পরিষদ, কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামসহ উপজেলা আ,লীগ ও পৌর আ,লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয় ।