
সায়েম ইসলাম সীমান্ত
শেরপুর উপজেলা প্রতিনিধি
ছাগলের পেট থেকে বাছুর – এমন খবর ছড়িয়ে পড়েছে শেরপুর জেলাজুড়ে। আজব এ ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে। তবে ছাগলের বাচ্চাটি মারা গিয়েছে।বাচ্চাটি মারা যাওয়ায় সেটি আদৌ গরুর বাছুর নাকি বড় আকারের ছাগলের বাচ্চা ছিল সেটি পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। গতকাল ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মো. আবু বকর সিদ্দিকের পালিত একটি ক্রসবিডিং ছাগলের দুটি বাচ্চা হয়। এর মধ্যে একটি স্বাভাবিক ছাগলের বাচ্চা হলেও, আরেকটি বাচ্চা অনেক বড়সড় ও বাছুর আকৃতির মতো জন্ম নেয় । খবরটি ছড়িয়ে পড়ায় আশেপাশের লোকজন ছাগলের বাচ্চাটিকে দেখার জন্য আবু বকর সিদ্দিকের বাড়িতে ভিড় জমায়।
অনেকেই বিষয়টি দেখে ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে জন্ম নেওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বাচ্চাটি মারা গেছে।পরে সেটিকে মাটিচাপা দিয়া হয়।অনেকেই বলছেন ছাগলের বাচ্চাটি একবারে গরুর বাচ্চার মতোই দেখতে। নাক, কান, মুখ ও লেজ বাছুরের মতোই। সকলেই দেখে বলেছে এটি বাছুর।
জেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে ছাগলের পেট থেকে বাছুর হওয়া সম্ভব নয়।এটি অসম্ভব।হরমোনজনিত কারণে বাছুরটি এমন হতে পারে।