
নাসিম আহমেদ শিমুল
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর বাজার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির নেত্রবৃন্দ। ৫০ বছরের বাজারটি কতিপয় ব্যাক্তি দখলের পায়তারা করছে বলে অভিযোগ করে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।
শুক্রবার সকালে সফিপুর বাজার এলাকায় ব্যবসায়ীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
জানা যায়,দীর্ঘ ৫০ বছর আগে সফিপুর বাজারটি গড়ে উঠে। ওই বাজারে প্রায় ৫ হাজার দোকান রয়েছে। বাজারে পৌর সভা ও রাজস্ব খাত থেকে প্রতিবছর বাজার উন্নয়নের কাজ হয়ে থাকে।এবার প্রানী সম্পাদ মন্ত্রনালয় থেকে পৌরসভার তত্ববধানে ও বাজার সমিতির সহযোগিতায় সংস্কার কাজ চলছে। ওই বাজারের জমি দাবী করে জনৈক অনিল চন্দ্র বর্ম্মন,রবিউল ইসলাম রুবেল ও সেলিম হোসেন বাজারে দখলের পায়তারা ও হুমকী দিয়ে আসছে। তারা মেয়র ও পৌর কাউন্সিলর বাজার কমিটির নেতাদের হয়রানী করছে বলে জানানো হয়। ওই বাজারটি পেরিফেরির আওতায় ক গেজেটভুক্ত।বিগত ৫০ বছর যাবত ইজারা দিয়ে রাজস্ব পাচ্ছে সরকার।মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বাজার রক্ষা,মেয়র ও পৌর কাউন্সিলর বাজার কমিটির নেতাদের হয়রানী বন্ধের দাবী জানানো হয়। ওই তথাকথিত দাবীদারদের নানা অপপ্রচার ও হয়রানী বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন,সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান জয়,সহ-সভাপতি হারিজউজ্জামান হারিজ,সাধারন সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন,ব্যবসায়ী মতিউর রহমান,নজরুল ইসলাম প্রমুখ।