
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের গোড়াই মমিন নগর (ডাকবাংলো) নামক স্হানে গতকাল আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্হানীয়রা জানায় নিহত মোটরসাইকেল আরোহী সখিপুরের দিক থেকে গোড়াই হাইওয়ের দিকে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় এবং এতে ঘটনাস্হলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
এবিষয়ে মির্জাপুর থানার এস আই মনজুরুল ইসলাম জানান,নিহতের নাম গৌতম চন্দ্র ঘোষ (২২),পিতা প্রদীপ চন্দ্র ঘোষ, গ্রাম বেদীপুর গোয়াল পাড়া, থানা বোদা,পঞ্চগড়।পুলিশের ঐ কর্মকর্তা বলেন, আমরা নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করেছি,আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
গত ১০দিনে গোড়াই হইতে বাঁশতৈল পর্যন্ত এনিয়ে সড়কে প্রান গেল মোট ৬ জনের।