

নিরঞ্জন মিত্র (নিরু)
ফরিদপুর সদর প্রতিনিধি
‘‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিযোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর ব্র্যাকের নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ব্র্যাক জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভাসিটি এবং ব্র্যাক লার্নিং সেন্টারসমূহ আয়োজিত, (১০ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর ব্র্যাক লার্নিং সেন্টারে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নারীর সফলতা এবং বাধা সরানোর গল্প, নারীর জন্য বিনিয়োগ বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সহ নারী দিবসের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ব্র্যাক সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ এর সভাপতিত্বে, সভায় তিনি তার বক্তব্যে বলেন, ব্র্যাক তার জন্মলগ্ন থেকে নারীকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করেছে। তাই ব্র্যাক নারীর অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা বিলোপ ও নারীর অমিত সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। নারীর অগ্রাধিকার ভিত্তিতে দাঁড়ানোই ব্র্যাকের উন্নয়ন দর্শনের মূল ভিত্তি।
ব্র্যাকের (আঞ্চলিক ব্যবস্থাপক-
জিজেডি) মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায়, এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ডিভিশনাল ম্যানেজার মোঃ কফিল উদ্দিন, লার্নিং ম্যানেজার এলএলডি মোঃ মনিরুজ্জামান, মাইক্রোফাইন্যান্স আরএমটি জান্নাতুল ফেরদৌস, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সফল ও সাহসী নারী হিসেবে শর্মা রঞ্জন ইন্দ্রানি ও লুৎফে আমিন শশী দুই নারী সামাজিক ও অর্থনৈতিক ভাবে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে বন্ধ এবং জেন্ডার বৈষম্য দূর করণে তারা প্রত্যেকেই সমাজে বিশেষ অবদান রাখছেন বলে জানান ব্র্যাক কতৃপক্ষ।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ ব্র্যাকের সফল ও সাহসী নারীদের সম্মাননা প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নানামুখী কাজের মাধ্যমে বর্তমানে নারীরা সমাজে ও দেশের উন্নয়নে গুরুত্ত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মক্ষেত্রসহ সমাজের সকল ক্ষেত্রে নারীর এই সাহসী ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামগ্রিকভাবে নারীর জয়যাত্রা।
অনুষ্ঠানে ব্র্যাকের বিএলসি, ডিভিশাল অফিস, রিজিওনাল অফিস ও ব্র্যাক প্রশিক্ষনার্থীগণ অংশগ্রহণ করে।
আলোচনা শেষে বিতর্ক ও কুইচ প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।