
নেয়ামুল হক রনি
স্টাফ রিপোর্টার
রবিবার চট্টগ্রামের চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: নেছার উল্লাহ খান কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ পূর্ববর্তী অনুষ্ঠানে কালুরঘাট শিল্প অঞ্চল জাতীয় শ্রমিক লীগ সভাপতি জনাব সৈয়দ মো:আলী আকবর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মো:সফর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ গাঁওর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ মো: আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল আজিম,কালুরঘাট শিল্প অঞ্চল জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি জনাব আক্তারুজ্জামান,৪নং চান্দগাঁও ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ,কালুরঘাট শিল্প অঞ্চল জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মো:গুলজার হোসেন নয়ন,চান্দ গাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: জামাল উদ্দীন,সহ সভাপতি মো: কামরুজ্জামান ও সিরাজুন নুর বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:নুরুজ্জামান সবুজ।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ কালুরঘাট শিল্প অঞ্চলের প্রায় ৩০০( তিনশত ) শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।শেষে চাঁদগাঁও থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ খান সাধারণ সম্পাদক বলেন দ্বিতীয় পর্বের বিতরণ কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।