
বেরোবি প্রতিনিধি
তজিবুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরে (বেরোবি ) শনিবার (১৬ মার্চ) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা হত্যার বিচারে আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামেকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, অবন্তিকা গতকাল (শুক্রবার) কুমিল্লায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এবং কারণ হিসাবে তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট করেন। শিক্ষার্থীরা আরো বলেন, বেঁচে থাকতে তার সহপাঠী এবং সহকারী প্রক্টরের দ্বারা সে নানানভাবে হয়রানির স্বীকার হয়েছিলেন যার কারণে সে আত্যহত্যা করেন। শিক্ষার্থীরা যদি নিজ ক্যাম্পাসেই এইভাবে হয়রানি এবং হুমকির স্বীকার হয় তাহলে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
তারা আরো বলেন, প্রত্যেক ক্যাম্পাসের প্রশাসনের উচিৎ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এবং অবন্তিকা হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যেন পরবর্তীতে কেউ এইরকম হয়রানির স্বীকার না হয়।