

মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
মহাসড়কে মই দিয়ে ডিভাইডারের মাঝে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়, ভিডিও ফুটেজ দেখে যুবককে সনাক্ত করে আটক করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে সড়ক বিভাজন বা ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটককৃত যুবকের নাম রবিউল (২৬)। সে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার আলতাব হোসেনের ছেলে।
রোববার (১৭ মার্চ) রাতে তাকে আটক করা হয়। কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।