
মো: আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার,দৌলতপুর, মানিকগঞ্জ
প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দৌলতপুর উপজেলা চত্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। তিনি ব্যস্ত থাকায় আসতে পারেনি । অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পোল্ট্রি খামার এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম,ডেইরী খামার এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ জাহান আলী প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাসিন আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ আমিনুল ইসলাম।
প্রদর্শনীতে ৩৮ টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমেদ বলেন-নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।