
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌরসভার বৈল্লা বাজারের পাশে পরিত্যক্ত একটি জায়গায় গাঁজার বাগানের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল।
আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে র্যাব এ অভিযান পরিচলনা করেন।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সহকারি পরিচালক এএসপি আব্দুল বাছেদ বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।পরে এসে দেখি একটি পরিত্যক্ত জায়গায় বিশাল একটি গাঁজার বাগান রয়েছে।পরে আমরা সেই গাঁজা গাছের যে পাতা থাকে সেখান থেকে পাতা নিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি যে এটা আসলেও গাঁজার বাগান। তবে জায়গার মালিক ও স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলেছি কে এই বাগানটি করেছে সে বিষয়ে অভিযানে চলছে। বাগানটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
এসময় পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন রুবেল বলেন,আমরা জানি যে এটা ভান পাতা বা আগাছা। যেহেতু প্রশাসন বলছে গাজা সেক্ষেত্রে আমরা সার্বিক ভাবে সহযোগীতা করবো।
এ বিষয়ে জমির মালিক রফিকুল ইসলাম বলেন,আমার অজান্তেই এ বাগান হয়েছে। তবে ধারনা করতে পারছি যে এটা গাঁজা গাছ নয়।যদি প্রশাসন ব্যবস্থা নেয় তাহলে আমি সহযোগিতা করবো।