
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ নাহিন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ফলে, সৈয়দপুর ঢাকা রুটে বাতিল হয়েছে বাংলাদেশ বিমান নোভো এয়ারসহ ৩টি ফ্লাইট৷
বিমানবন্দর অফিস সূত্রে জানা যায়, রোববার (১২ মে) বিকেল ৫.১০ এ বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটে৷
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ভোরের কাগজকে জানান, “রানওয়ের বৈদ্যুতিক লাইনের গোলযোগের কারণে বিকেল ৫.১০ থেকে বিমান চলাচল বন্ধ হয়েছে৷ ইতোমধ্যে তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। আমরা দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি”।