
প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলায় ২৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে টুটুল মোল্যা কে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৭:৩০ ঘটিকায় সময় তাকে চাচই গ্রাম থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত,পিকুল ওরফে টুটুল মোল্যা নড়াইল জেলার লোহাগড়া থানার চাচই গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের তত্ত্বাবধানে এসআই(নিঃ) কেএম তৌফিক আহমেদ টিপু, এএসআই(নিঃ) মিকাইল হোসেন ও এএসআই(নিঃ) উজ্জ্বল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।