
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় র্যাব এর অভিযানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী জোহা আকন্দ (৩৫) গ্রেফতার হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগরীর সবুজবাগ থানা এলাকার বাসাবো প্রাইম ব্যাংক লিমিটেড শাখা এর সামন হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জোহা আকন্দ গাইবান্ধা সদর উপজেলার শিবপুর (দক্ষিনপাড়া) পাড়া গ্রামের মৃত হাসান আকন্দের পুত্র।
গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ এর অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) এর স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোহা আকন্দ চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী। তাকে গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ ও ঢাকার শাহজাহানপুর এর ঝিলপাড় র্যাব-০৩, সিপিএসসি এর যৌথ অভিযানে ছায়াতদন্তের মাধ্যমে ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন বাসাবো প্রাইম ব্যাংক লিমিটেড শাখা এর সামন হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায়
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশো: ২০০৩) এর ৯(১) ধারায় মামলা ( নং-০৪/১১৪, তারিখ ০২/০৫/২০২৪) রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।