
এমএমোমেন
কাপাসিয়া উপজেলা প্রতিনিধি
বুধবার গাজীপুরের কাপাসিয়া ইউনিয়নে তিনটি মামলায় মোট এক লাখ ষাট হাজার টাকা জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুতফর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের বি এস টি আই পরিদর্শন আবিদ হাসনাত।
ফিলিং স্টেশনের ওজন পরিমাপ কালে পেট্রোল ডিজেল অকটেন এর ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা মোতাবেক ০৩টি মামলায় দীন ফিলিং স্টেশন কে এক লাখ টাকা নেমো ফিলিং স্টেশন ৩০ হাজার টাকা এবং মেসার্স মেহেরুন নিসা ফিলিং স্টেশন কে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি ।