
ভোরের বাংলা নিউজ ডেস্ক
ভারতে অতীতের সকল রেকর্ড ভেঙে তীব্র তাপদাহ চলছে, জনজীবন অতিষ্ট হয়ে গেছে সকলেই, বিশেষ করে বিহার রাজ্যে চলছে ভয়াবহ তাপদহ, আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে আরো বেশ কয়েকদিন থাকবে এই তাপাদহ।
ভারতের বিহার রাজ্যে এই সপ্তাহে এক দিনে অন্তত ১৪ জন হিটস্ট্রোকে মারা গেছে। শুক্রবার এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১৪ জন হিট স্ট্রোকের কারণে মারা গেছেন। খবর এএফপি’র।