
মোহাম্মদ ইউসুফ
রামগড় উপজেলা প্রতিনিধি
আজ ৯ জুন রবিবার ভোর রাতে রামগড় ৩নং পৌর ওয়ার্ড় গর্জনতলি এলাকায় রামগড় থানার পুলিশ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন, এসআই মহসিন মোস্তফা, এসআই তারেক হোসেন, এসআই দীপক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে ৯০০ প্যাকেট অবৈধ ভারতীয় আঁতশবাজি সহ ০১টি রেজিষ্ট্রিশনবিহীন সিএনজি অটোরিকশা সহ দুই যুবককে আটক করেন রামগড় থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১। আব্দুল মমিন @ আবু(২৬), পিতা-মৃত শাহাব উদ্দিন, গ্রাম-দারোগাপাড়া, ০৯নং পৌর ওয়ার্ড, রামগড় ২। মো.রুবেল(২৬), পিতা-আবুল খায়ের গ্রাম-দক্ষিন গর্জনতলী ০৩নং পৌর ওয়ার্ড,থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি।
আটক কৃত আসামীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।