
নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. সেলিম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। তিনি দেশ সেবায় জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের। জনগণের হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। ইউনিয়ন পরিষদের ট্যাক্স শতকরা যদি ৭৫% হোল্ডিং ট্যাক্স আদায় না করতে পারে তাহলে ইউনিয়ন পরিষদ,পৌরসভা বাতিল হবে গণ্য হবে। তিনি আরো বলেন জনগনের টাকা সরকারের টাকা,তাই সরকারের আইন সভার সকল আইন মেনে চলতে হবে। তিনি আরো দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শরিফা আক্তার।
আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিবুর রহমান,ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম সিকদার।আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন সহ প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।