
বাকৃবি প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জার্মপ্লাজম সেন্টারে ফল চুরি করতে গিয়ে আটক হয়েছে তিন জন।
সোমবার (১জুলাই ) বিকেল ৫টার দিকে ধরা পড়েছে ওই তিন জন। জানা যায়, তিনজনই বিশ্ববিদ্যালয় সংলগ্ন দয়ালের মোড় এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক বলেন, তিনজন ছেলে প্রায় অর্ধেক ব্যাগ ফলসহ জার্মপ্লাজম সেন্টারের কর্মীদের হাতে ধরা পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে তাদের নিরাপত্তা শাখায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্তরা মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।