
মোঃ সানোয়ার উদ্দিন সৈকত
স্টাফ রিপোর্টার
৬ই জুলাই, শনিবার দুপুর ২ টার দিকে বালুবাহী বল্কহেড এর উপর থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে করতোয়া নদীতে পড়ে গিয়ে মারুফ নিখোঁজ হয়ে যাই।
তখন থেকে মারুফ কে খোঁজা খুঁজি শুরু হয়।
পরে,৮ই জুলাই,, সোমবার দুপুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মারুফের স্বজন সহ স্থানীয় শতশত মানুষ মোহাম্মদপুর করতোয়া নদীর তীরে ভিড় জমায়।
পরে সিরাজগঞ্জ নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারুফের লাশ উদ্ধার করে।
পরে মারুফ এর লাশটি সুরৎহাল করে তার পরিবার এর হাতে তুলে দেয়।