
এমএমোমেন কাপাসিয়া উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মায়ের বাগানের গাছ থেকে বাবা কে কাঠাল পাড়তে বাঁধা দেওয়ায় বাবার দায়ের কোপে মেয়ে খুন হয়েছেন। উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে ঘটনা টি ঘটে । পাচঁ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে ১ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্হানীয় ইউপিসদস্য মোঃ আতিকুল ইসলাম জানান বৃহস্পতিবার সকালে মোঃ শারফুদ্দিন তার প্রথম স্ত্রী ছালেমা বেগমের নামে রেজিস্ট্রি করে দেওয়া বাগানের গাছ থেকে কাঠাল কাটতে গেলে স্মৃতি আক্তার বাধা দেন।
এবং সে বলেন আমার মাকে ডিভোর্স দিয়েছেন এবং মায়ের
দেওয়া পাঁচ লাখ টাকার বিনিময়ে ওই বাগানের জমি লিখে দিয়েছেন।
এ কারনে বাবাকে জমি থেকে কাঠাল কাটতে দিবনা।
এসময় কথা কাটা কাটির এক পযার্য়ে উত্তেজিত হয়ে শারফুদ্দিন তাঁর হাতে থাকা দা দিয়ে সৃতি আক্তারের গলায় ও হাতে এলোপাথাড়ি কোপাতে থাকেন ।
এসয় সৃতি আক্তারের গলা ও হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যায় ।
যায় এবং ঘটনাস্হলেই তার মৃত্যু হয়।
সৃতি আক্তারের মা ছালেমা বেগম শারফুদ্দিনের প্রথম
স্তী। এবং তাদের সংসারে চার মেয়ে ও এক ছেলে রয়েছেন।
তারা সবাই মায়ের জমিতে ঘড় করে বসবাস করছেন।
এছাড়া ওশারফুদ্দিন আরো চারটি বিয়ে করেছেন।
কাপাসিয়া থানার ওসি মোঃ আবু বককর মিয়া ভোরের বাংলা কে বলেন এবিষয়ে আইনী ব্যবস্তা প্রক্রিয়াধীন।