
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় চর অঞ্চলে বন্যাতের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিষ্টার হারুন অর রশিদ।
গত রোববার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে বন্যার্ত ৪’শ পরিবারের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিষ্টার হারুন অর রশিদ বলেন, চরাঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাই র্যাবের পক্ষ হতে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ চিকিৎসা সেবা ও শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় গাইবান্ধা র্যাব-১৩ এর সিপিসি-৩, র্যাব উপ-সহকারী – পরিচালক জাকির হোসেন, পুলিশ সুপার কামাল হোসেনসহ দায়িত্বরত সকল কর্মকর্তা অফিসারগণ উপস্থিত ছিলেন।