
নীলফামারী প্রতিনিধি
ছাত্র-জনতার অভ্যুত্থান আন্দোলন পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে বিকেলে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ মাহদী ইমাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহসভাপতি মাওলানা আসাদুজ্জামান, জাতীয় ওলামা মাশায়েল আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ছদর উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মামুন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি রাসেল রানা প্রমূখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা, উপজেলার নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, অগনতান্ত্রিক ও স্বৈরাচারী আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।
বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৫ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের নেতাকর্মীরা সারা দেশে যত হত্যা খুন রাহাজানি করেছে সবগুলোর দ্রুত তদন্ত করে সব অপরাধীর বিচার করতে হবে। তিনি নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।
সেই সাথে কোনো মন্দির ও সংখ্যালঘুর বাড়িতে যেন কোনোভাবেই কেউ হামলা করতে না পারে সেদিকেও সর্তক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।