
মো.ফরহাদ হোসাইন
কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুপুর ২:১৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।
ইকরামুল হক সাজিদ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলেন। জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে মিরপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে সাজিদ গুরুতর আহত হন। মাথায় গুলি লাগার কারণে তাকে মিরপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। সাজিদের জানাজা মাগরিবের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে।