
সুলতান মাহমুদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে সলঙ্গায় অর্ধশত কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আহসান হাবীব আসলাম, আত্মগোপনে, শেখ হাসিনা পদত্যাগের পর নিয়োগের অর্ধশত কোটি টাকা নিয়ে তিনি পালিয়ে যান
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আহসান হাবিব আসলাম অনিয়মতান্ত্রিক ভাবে দলীয় প্রভাব খাটিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেপরোয়া হয়ে ওঠে। প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অবসরে গেলে অনিয়মতান্ত্রিকভাবে সহকারী শিক্ষক দিলিপ কুমারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় কিন্তু শিক্ষা অফিস তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় । মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেনির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা গ্রহনের জন্য চাপ দেয় । সেই মোতাবেক চারটি শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহন করে । আওয়ামীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি আজিজের কাছের লোক হওয়ায় একক আদিপত্য প্রতিষ্টা করে, মোঃ গোলজার হোসেনকে অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে ১৩ লক্ষ টাকা ,রিতা বালাকে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দিয়ে ১২ লক্ষ টাকা,গোলাপি রানিকে আয়া পদে নিয়োগ দিয়ে ১০ লক্ষ টাকা,রিপন হোসেনকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দিয়ে ১৩ লক্ষ টাকার টাকার নিয়োগ বাণিজ্য করে । সবশেষে সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়ে ১১ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে। ০৫ টি পদে নিয়োগ দিয়ে মোট ৫৯ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করে। দূর্নীতি দমন কমিশন,অন্যান্য আইনশৃখলা বাহিনীর কাছে এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে নিয়োগ বাণিজ্যের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হলে বা টাকাগুলো উদ্ধার করে বিদ্যালয়ের ক্যাশে বা সরকারী কোষাগারে জমা দিলে জনমনে আইনের শাসনের বিকাশ ঘটবে।