
হামিদুল হাসান নিজস্ব প্রতিবেদক:
সোমবার সকাল ৫.৩০ মিনিটে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস ও শেরপুর থেকে ঢাকাগামী অপর একটি মাইক্রোবাস এর শেরপুর নবীনগর পাসপোর্ট আফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৭ জন শিশু সহ মোট ১৬ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর সদর হাসপাতালে প্রেরন করেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ এর বরাত দিয়ে জানা যায় আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।