
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জের বড় মসজিদ এলাকায় দুপুর ২টার সময় তিতাস গ্যাসের
অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত । কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উক্ত এলাকার বিভিন্ন হোটেল, ওয়াশিং, ডাইয়িং কারখানাসহ সর্বমোট ৯টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয় এবং দুই ব্যক্তিকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিতাস গ্যাস অফিসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।