
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে জমকালো,অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে কালিয়াকৈর নিউমার্কেট ও সোহাগ কনভেনশন হলের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে কালিয়াকৈর নিউমার্কেট ও সোহাগ কনভেনশন হলের শুভ সূচনা ঘোষণা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,যেহেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস স্ট্যান্ড সংলগ্ন এ মার্কেট টির অবস্থান এবং সুবিশাল পরিসরে ও অত্যাধুনিক সব সুবিধাসহ এ মার্কেটটি নির্মাণ করা হয়েছে সুতরাং কালিয়াকৈর সহ আশেপাশের বিভিন্ন উপজেলার জনসাধারণ তাদের চাহিদা মতো সকল পণ্য এ মার্কেট থেকেই সংগ্রহ করতে পারবেন। এতে অর্থ ও সময় দুই ই সাশ্রয় হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। কালিয়াকৈর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম নিউমার্কেট ও সোহাগ কনভেনশন হলের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
কালিয়াকৈর “নিউ মার্কেট ও সোহাগ কনভেনশন হলের” প্রতিষ্ঠাতা এবং আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জলিল উদ্দিন আমন্ত্রিত অতিথিদের আগমনে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে নিউমার্কেট ও কনভেনশন হলের সফলতা কামনায় সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য এখানে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, সুন্নতে খাতনা, জন্মদিন সহ বিভিন্ন সভার জন্য সু-ব্যবস্খা আছে। আয়োজনের ধরণ অনুযায়ী এর ভাড়া আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে বলে জানা গেছে।