
প্রতিনিধি :সাদী মোঃ হিমেল
১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, উক্ত গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওঃমোঃ ইয়াহইয়া হাওলাদার এর সভাপতিত্ত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায়,উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, আরো বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাইফি, ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ আমির হামজা নির্ভীক শিল্পীগোষ্ঠী,
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ভারতের পানি আগ্রাসন বন্দে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে ছাত্র জনতার গনবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দ্রুত করতে হবে দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে,তিনি আরো বলেন বিগত সরকার দেশটা লুটে পেটে খেয়েছে এখন অন্যরাও লুটেপুটে খাওয়ার পায়তারা চালাচ্ছে এ ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।বিগত জালেম সরকারের মত আর যেন কেউ এদেশে এরকম অস্তিত্ব তৈরি করতে না পারে।