
নাসিম আহমেদ শিমুল ,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আপেল মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আপেল মিয়া(৩৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হাওরিটাউরি গ্রামের নূরুল আমীনের ছেলে।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই বাপ্পী জানান, গত একমাস পূর্বে নিহত আপেল মিয়া কুড়িগ্রাম থেকে ভবন নির্মাণকারী ঠিকাদারের অধীনে ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় কর্মরত ছিলেন। গতকাল বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।