
স্টাফ রিপোর্টার(বরিশাল)
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, নিহত-আহতদের তালিকা তৈরী করে পাচারকারী-ঋনখেলাপীদের বিচার ও টাকা উদ্ধার, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, সংক্ষালঘু সম্প্রদায়, মাজারসহ বিভিন্ন স্থাপনারওপর আঘাত-ভাংচুর এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউস্টি পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটি।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও তুষার সেনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,জেলা কমিটির সদস্য এ্যাড, একে আজাদ,বরিশাল মহানগর সদস্য হায়দার শরীফ ও জেলা কমিটির সদস্য নুর হোসেন হাওলাদার প্রমুখ।
এসময় তারা বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে লক্ষাধিক মানুষের রক্তের বিনিময় দেশ স্বাধিন হওয়ার পরও গনতন্ত্র অসম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠিত করতে পারে নাই।
শেখ হাসিনা এদেশে পুজিবাদি দুঃশাষন ব্যবস্থা কায়েম করেছে, এদেশের ছাত্র-জনতা শেখ হাসিনার দুঃশাষনের পতনের ঘটিয়েছে। তাই এই মুহুর্তে আমরা একটি সুষ্ট নিরেপক্ষ গণতান্ত্রিক নির্বাচন ফিরিয়ে আনার জন্য লড়াই করছি।
সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশি^নী কুমার টাউন হলের সম্মুখে এসে শেষ করে।